আব্দুল্লাহ আল নোমান
পরিচালক, তাদিলুল উম্মাহ একাডেমি
শিক্ষার্থী, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আব্দুল্লাহ আল নোমান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৌহার গ্রামের এক সুনামধন্য মুসলিম পরিবারে ২০০২ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন।
২০১১ সালে তিনি জামিয়া হুসাইনিয়া মাদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, খুকনি থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন। এরপর কওমি ধারার পাশাপাশি ২০১৯ সালে দাখিল ও ২০২১ সালে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা থেকে আলিম সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত।
২০২০ সালে ইসলামি শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেন তাদিলুল উম্মাহ একাডেমি, যেখানে শতাধিক শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে দ্বীনি শিক্ষা অর্জন করছে।
একাডেমির পাশাপাশি তিনি সমাজসেবামূলক সংগঠন মানব বন্ধু সংগঠন-এর নেতৃত্বে দরিদ্র ও অসহায়দের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
“দ্বীনি শিক্ষা, মানবসেবা ও চরিত্রগঠনের সমন্বয়ই আমার জীবনের লক্ষ্য।”