দ্বীন শিক্ষার যাত্রা শুরু হোক আজ থেকেই

আমরা দীর্ঘদিন ধরে শিশুদের শুদ্ধভাবে কুরআন, বাংলা ও ইংরেজি শিক্ষা দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, প্রবাসী ও দেশের অসংখ্য শিক্ষার্থী আমাদের পাঠদানে অংশগ্রহণ করছে।

শুধু পাঠদানই নয়, আমরা শিক্ষার্থীর মনে শেখার প্রতি ভালোবাসা তৈরিতেই বিশ্বাস করি। তাই আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজানো, যাতে শেখা সহজ, আনন্দদায়ক ও কার্যকর হয়।

প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে একটি আমানত। আন্তরিকতা, দায়িত্ববোধ ও ভালোবাসা নিয়ে আমরা শিক্ষা প্রদান করি। হয়তো এই কারণেই অভিভাবকরা বারবার আমাদের কাছে ফিরে আসেন এবং অন্যদেরও আমাদের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দেন।

অভিমত:

📖 আমাদের পরিচিতি:

জ্ঞানে, আদর্শে ও নৈতিকতায় এক দীপ্ত উদ্যোগ

তাদিলুল উম্মাহ একাডেমি একটি অনলাইনভিত্তিক আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রবাসী বাঙালি শিক্ষার্থীরা ঘরে বসেই ইসলামী জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদেরকে আদর্শ প্রজন্ম হিসেবে গড়ে তুলছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, সুশৃঙ্খল চরিত্র এবং জীবনমুখী শিক্ষার মাধ্যমে একটি আলোকিত উম্মাহ গড়ে তোলা।
 
আমাদের একাডেমিতে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকগণ অনলাইনের সহজবোধ্য ও প্রাণবন্ত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের শেখাকে করে তুলছেন আরও সহজ ও আনন্দদায়ক। গাইডলাইন এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অগ্রযাত্রা নিশ্চিত করি।
 
আমরা বিশ্বাস করি শিক্ষা শুধুই জ্ঞানার্জনের জন্য নয়, বরং এটি উম্মাহ গঠনের এক মহৎ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে তাদিলুল উম্মাহ একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ, যাতে আমাদের প্রবাসী শিক্ষার্থীরা দুনিয়া ও আখিরাত উভয় দিকেই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে।
✨ আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহ...

•  সম্পূর্ণ অনলাইনভিত্তিক, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অংশগ্রহণের সুযোগ
•  যোগ্য, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী
• ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বিত পাঠ্যক্রম
•  সৃজনশীল, সাধারণ ও মাদ্রাসাভিত্তিক কোর্স
•  প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা যত্ন ও সহায়তা
• প্রবাসী শিক্ষার্থীদের সময় ও প্রয়োজন অনুযায়ী ক্লাসের ব্যবস্থা

আমাদের কোর্সসমূহ —

আমাদের বিভাগসমূহ:

কুরআন ও ইসলাম শিক্ষা বিভাগ।
আরবি ভাষা ও সুন্নাহ শিক্ষা বিভাগ।
হিফজুল কুরআন ও তিলাওয়াতুল কুরআন বিভাগ।
ছোটদের বিশেষ বাংলা ও আকিদা শিক্ষা বিভাগ।
ছোটদের ইংরেজি শিক্ষা বিভাগ।
শিক্ষার্থী
1 +
শিক্ষক-শিক্ষিকা
0 +

আব্দুল্লাহ আল নোমান

পরিচালক, তাদিলুল উম্মাহ একাডেমি

শিক্ষার্থী, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

জরুরি যোগাযোগ:

✍️ যা রয়েছে আমাদের...

Tadilul Ummah Academy

অনলাইন ভিত্তিক আধুনিক প্রতিষ্ঠান, যা কুরআন ও ইসলাম শিক্ষার মাধ্যমে নৈতিক প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে।

Tadilul Ummah Academy © 2025-26 |
Developed By webersayaf